calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / তালেবান কূটনীতিক প্রথমবারের মতো ভারতে আফগান দূতাবাসের দায়িত্বে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তালেবান কূটনীতিক প্রথমবারের মতো ভারতে আফগান দূতাবাসের দায়িত্বে

তালেবান ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর এই প্রথম তাদের মনোনীত জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারতে দূত হিসেবে নিয়োগ দিয়েছে। এই কূটনীতিক দিল্লিতে তাদের দূতাবাসের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ • সকাল ১১:১৫
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯১ বার পঠিত

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নূর আহমেদ নূর চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যেই ভারতীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

গতকাল সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আফগান দূতাবাস জানিয়েছে, ‘উভয়পক্ষই আফগানিস্তান-ভারত সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।’

ভারত কোনো মন্তব্য করেনি, তবে আফগান দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের সাথে নূরের একটি ছবি পোস্ট করেছে।

ইসলামী আইনের কঠোর অবস্থান নিয়ে তালেবানদের অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের সাথে আপাতদৃষ্টিতে অসামঞ্জস্যপূর্ণ মনে হলেও ভারত এই সুযোগটি কাজে লাগাতে উদ্যোগী হয়েছে।

পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে স্বল্পস্থায়ী হলেও প্রাণঘাতী এক সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা ছিল কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে ভয়াবহ।

আন্তর্জাতিক বৈধতার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তানের বিদেশি কূটনৈতিক মিশনের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করা তালেবানদের জন্য এই নিয়োগ তাৎপর্যপূর্ণ।

গত অক্টোবরে ভারত ঘোষণা করে, আফগানিস্তানে তাদের কারিগরি মিশনকে পূর্ণ দূতাবাসে রূপান্তর করা হবে।