calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / স্বামী ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণের দায় তার : ভারতীয় আদালত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

স্বামী ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণের দায় তার : ভারতীয় আদালত

মামলাটি ছিল এক তালাকের। সেখানে এক ব্যক্তিকে নিম্ন আদালত নির্দেশ দেয়- স্ত্রীকে তালাকের মামলা চলাকালীন ভরণপোষণের জন্য ৫ হাজার টাকা প্রতিমাসে দিতে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি দ্বারস্থ হয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ এপ্রিল ২০২৩ • সন্ধ্যা ০৬:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৭ বার পঠিত

তারই পরিপ্রেক্ষিতেই ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ‘একজন স্বামী যদি পেশাগতভাবে ভিক্ষাও করেন, তাহলেও তার স্ত্রীর ভরণপোষণ দেয়া তার দায়িত্ব।’

আদালত বলেছে, ‘স্ত্রীর ভরণপোষণ একজন স্বামীর আদর্শগত দায়িত্ব, স্বামী যদি পেশাগতভাবে ভিক্ষাও করেন, তাতেও।’

আদালত আরো বলেছে, ‘স্বামী (এই মামলায়) একজন সক্ষম ব্যক্তি, একজন শ্রমিকও ৫০০ টাকা বা তার বেশি আয় করেন দিনে।’

যে মামলায় আদালত এই রায় দিয়েছে, সেই মামলায় আবেদনকারীর স্ত্রী তালাকের জন্য মামলা করেছিলেন হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন ২৪ অনুযায়ী। নিম্ন আদালতে দায়ের করা সেই আবেদনে তিনি প্রতিমাসে তার স্বামীর কাছ থেকে ১৫ হাজার টাকার দাবি করেন। এছাড়াও মোকদ্দমার খরচ বাবদ ১১ হাজার টাকা আরো দাবি করেন।

এরপরই আদালত জানায়, মোকদ্দমার খরচ বাবদ স্ত্রীকে ওই ব্যক্তি প্রতিমাসে ৫ হাজার ৫০০ টাকা দেবেন। এছাড়াও প্রতি শুনানির জন্য ৫০০ টাকা করে স্বামী যাতে স্ত্রীকে দেন সেই নির্দেশ দেয় আদালত।

এদিকে, ওই নারীর স্বামী এই নির্দেশকে চ্যালেঞ্জ করেন। আদালত বলেছে, এই মামলায় স্বামী এটি প্রমাণ করতে পারেননি যে তার স্ত্রী কোথাও থেকে রোজগার করেন। ফলে স্ত্রীর রোজগারের কোনো উৎস নেই। সেই অবস্থায় স্বামী যদি ভিক্ষা করেও পেশাগত জীবন নির্বাহ করেন, তাহলেও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর।

সূত্র : হিন্দুস্তান টাইমস

tag ট্যাগ: #111