calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অর্থনীতি / সরকার কত টাকা খরচ করবে নির্বাচনের প্রচার–প্রচারণায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সরকার কত টাকা খরচ করবে নির্বাচনের প্রচার–প্রচারণায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে সরকার প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রচার–প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলা জুড়ে টিভিসি, ভিডিও ডকুমেন্টারি তৈরি এবং এলইডি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ • দুপুর ১২:১১
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রথমে দরপত্র ছাড়াই ব্র্যান্ড সলিউশন লিমিটেড নামের প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজ দেওয়ার প্রস্তাব আসে। তবে কমিটি এ প্রস্তাব গ্রহণ না করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করার সিদ্ধান্ত দেয়।

প্রস্তাবে যুক্তি দেওয়া হয়েছিল যে কাজটি নভেম্বরে শুরু করতে হবে, তাই সময়ের অভাবে উন্মুক্ত দরপত্র সম্ভব নয়। কিন্তু উপদেষ্টা পরিষদ এই যুক্তি মেনে নেয়নি; তারা বলেছে, কাজটি হবে, তবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমেই চূড়ান্ত ব্যয় নির্ধারিত হবে।

অন্যদিকে খাদ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতিতে ৩ লাখ টন চাল আমদানির লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র জমা দেওয়ার সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে ৪২ দিনের বদলে ১৫ দিন করার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশোধনী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে ২৫ কোটি টাকায় সরাসরি ক্রয়ের প্রস্তাব উপদেষ্টা কমিটির কাছে উপস্থাপন করেছিল। তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সরাসরি কাজ দেওয়া হবে না; বরং উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই কাজটি দেওয়া হবে। আগের অনলাইন প্রতিবেদনে ভুলভাবে উল্লেখ হয়েছিল যে প্রতিষ্ঠানটি দরপত্র ছাড়াই কাজ পাচ্ছে।

tag ট্যাগ: #সরকার