calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অর্থনীতি / ১০,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি: ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

১০,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি: ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ প্রভাব খাটিয়ে সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ; বড় জালিয়াতির ঘটনা হিসেবে বিবেচিত

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:১০
history আপডেট: ১২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৪ বার পঠিত

অবৈধ প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে মোট ৬৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, এটি দেশের অন্যতম বড় ব্যাংক জালিয়াতি সংক্রান্ত মামলা হিসেবে বিবেচিত হতে চলেছে। এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ দেশের ব্যাংক খাতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।