calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / এফডিসির গেইটে রান্না করে সিনেমার প্রচার,নজির গড়লেন নায়ক রাসেল মিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

এফডিসির গেইটে রান্না করে সিনেমার প্রচার,নজির গড়লেন নায়ক রাসেল মিয়া

সিনেমা মুক্তি উপলক্ষে নায়ক-নায়িকা,পরিচালক ও প্রযোজকদের প্রচারণার কমতি থাকে না।সংবাদ সম্মেলন থেকে শুরু করে ঘোড়ার গাড়ি কিংবা জমকালো ইভেন্ট— সবই থাকে সেই তালিকায়।তবে এবার সব চিরাচরিত প্রথার বাইরে গিয়ে এক নতুন ও অভিনব...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫ • বিকাল ০৪:১১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬৮ বার পঠিত
আসন্ন ১৪ নভেম্বর মুক্তি পেতে যাওয়া তাঁর নতুন চলচ্চিত্র 'গোয়ার'-এর প্রচারে তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ মানবিক একটি পথ।এফডিসির প্রধান ফটকের সামনে তিনি নিজেই রান্না করে পঞ্চাশোর্ধ্ব রিকশাচালক বৃদ্ধদের এবং তেজগাঁও, মগবাজার, কারওয়ান বাজার এলাকার সড়কে থাকা মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন।এর আগেও রাসেল মিয়ার সিনেমা প্রচারণায় ছিল ভিন্ন চমক। তিনি ভ্যানগাড়ি চালিয়ে প্রচার চালিয়ে রাতারাতি দর্শকদের মুখে তাঁর সিনেমার নাম ছড়িয়ে দিয়েছিলেন।
'গোয়ার'সিনেমার এমন ব্যতিক্রমী প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে নায়ক রাসেল মিয়া বলেন,প্রচারণার একটা বাজেট তো থাকেই। প্রতিবারের মতো এবারও আমি চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে। আমার প্রযোজক নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর বোনকে বললাম,কোনো ফাইভ স্টার হোটেলে প্রচার না করে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলোকে খাওয়ানোর মধ্য দিয়ে প্রচার শুরু করি। হেলেনা জাহাঙ্গীর খুশি হয়ে সাথে সাথে রাজি হলেন এবং আমাকে ধন্যবাদ দিলেন।রাসেল মিয়ার এই ভিন্নরকম মানবিক প্রচারণায় সকল স্তরের মানুষের কাছেই প্রশংসা কুড়াচ্ছেন।
ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, “'গোয়ার' একটি গণমানুষের ছবি। গার্মেন্টস যোদ্ধাদের ছবি, কৃষক যোদ্ধাদের ছবি, গুলিস্তানের ছবি।সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।”১৪ নভেম্বর সারাদেশে একযোগে মুক্তি পাবে রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা 'গোয়ার'। এতে রাসেল মিয়া ছাড়াও অভিনয় করেছেন জলি,মিশা সওদাগর,মনজুর আলম, হেলেনা জাহাঙ্গীর,বর্দা মিঠু, ডেঞ্জার নাসিম সহ আরও অনেকে।
tag ট্যাগ: #Rasel Mia