calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / দুই পরাশক্তির সমঝোতা: যুক্তরাষ্ট্র-চীন চুক্তিতে শুল্ক ১০% হ্রাস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

দুই পরাশক্তির সমঝোতা: যুক্তরাষ্ট্র-চীন চুক্তিতে শুল্ক ১০% হ্রাস

দক্ষিণ কোরিয়ার বুসানে শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ঘোষণা; এক বছরের জন্য চুক্তি

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ • বিকাল ০৫:১৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৪ বার পঠিত

 মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকালে তিনি এই ঘোষণা দেন।

বৈঠকের সমাপ্তির পর ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন, "আমাদের চুক্তি হয়ে গেছে।" তিনি আরও জানান, "বৈঠকটি ছিল অসাধারণ এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।"

শুল্ক হ্রাস ও স্বস্তি: মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে, চীনের পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। অর্থাৎ, শুল্কের হার এক ধাক্কায় ১০ শতাংশ কমে আসছে। তিনি আরও নিশ্চিত করেন যে এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা নিরসনে একটি বড় অগ্রগতি হলো। ট্রাম্পের দাবি, চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত একটি জটিল ইস্যুরও সমাধান হয়েছে।

ভবিষ্যৎ সফর: ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি আগামী এপ্রিলে চীন সফরে যাবেন। এর পরবর্তী কোনো এক সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন।