calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আইন-আদালত / জামিন শুনানি ৩ মাস মুলতবি ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

জামিন শুনানি ৩ মাস মুলতবি ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার

ঢাকার শাহবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন আপিল বিভাগ। সোমবার (২৭ অক্টোবর) আপিল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:০৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪০১ বার পঠিত

আদালতে রিভার আইনজীবী ছিলেন ব্যারিস্টার মো. মোজাক্কের হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

পরে ব্যারিস্টার মো. মোজাক্কের হোসেন জানান, শাহবাগ থানার এ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছিলেন। কিন্তু আরও একটি মামলা থাকায় তিনি জামিনে মুক্তি পেতে পারেননি। এর মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আজ এ আবেদনের ওপর শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ডওভার রাখা হয়েছে।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর রোববার রাতে ঢাকায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় রিভার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় পরে শাহবাগ থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এ মামলায় আসামি করা হয়েছে ছাত্রলীগ নেত্রী রিভাকে।