calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অন্যান্য / রাতের খাবার খাওয়া উচিত দ্রুত ওজন কমাতে কখন , জেনে নিন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রাতের খাবার খাওয়া উচিত দ্রুত ওজন কমাতে কখন , জেনে নিন

আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি, অফিস পৌঁছাতে দেরি। সেই সঙ্গে স্বাভাবিক নিয়মে বাড়ি ফিরতেও দেরি হওয়ার কথা। আর স্বাভাবিকভাবেই রাতের খাবার সময়মতো খাওয়ার উপায় থাকে না। কারও কারও ক্ষেত্রে রাতে খাওয়ার সময়টা ১২টার কাঁটা পার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

চিকিৎসকরা বলছেন, এই স্থূলত্ব হলো বর্তমানে নতুন ‘অতিমারী’। আমেরিকায় প্রায় ৫ জন নাগরিকের মধ্যে তিনজনই এই রোগের শিকার। আমাদের দেশেও সংখ্যাটি নেহাত কম নয়। কিছু বিষয়ে এখনই সংযত না হলে এই ‘অতিমারী’ ২০৫০ সালের মধ্যে মারাত্মক জায়গায় পৌঁছাবে। কারণ এই স্থূলত্বের সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ক্যানসারের মতো রোগ। 

এ বিষয়ে আমেরিকার পুষ্টিবিদ ও চিকিৎসক অ্যাসলে লুকাস বলেছেন, দেহের নিজস্ব ঘড়ি বা সার্কাডিয়ান ক্লক মেনে যদি রাতের খাবার খাওয়া যায়, সে ক্ষেত্রে বিপাকহারে তার ইতিবাচক প্রভাব পড়ে। হরমোনের সমতাও বজায় থাকে।

এ পুষ্টিবিদ বলেন, ওজন ঝরাতে হলে সূর্যকে অনুসরণ করতে হবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত—এই সময় মেনে খাওয়ার রুটিন সাজাতে হবে। সেই অনুযায়ী রাতের খাবার খাওয়ার আদর্শ সময় হলো সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে। যাতে পরের খাবার খাওয়ার মধ্যে ১২ ঘণ্টার ব্যবধান থাকে।

সন্ধ্যা ৬টা-৭টার মধ্যে রাতের খাবার শেষ করলে যে উপকার পাবেন—

প্রথমত হজমশক্তি বৃদ্ধি পাবে। সন্ধ্যা ৭টায় রাতের খাবার নিতে পারলে খাবার হজম করতে শরীর যথেষ্ট সময় পায়। ফলে হজমসংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকবে।

দ্বিতীয়ত শর্করা নিয়ন্ত্রণ থাকবে। রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিতে পারলে রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে। ইনসুলিনের বিশেষ তারতম্য ঘটবে না।

তৃতীয়ত বিপাকহার বৃদ্ধি পাবে। রাতের খাবার তাড়াতাড়ি খেলে বিপাকহার বা মেটাবলিজম ভালো হয়। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য এটি উন্নত হওয়া খুবই জরুরি।