calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / বিনোদন / নীলা ইস্রাফিল এবার সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

নীলা ইস্রাফিল এবার সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন

এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নিজের দুই কন্যা শিশুকে আটকে রেখে বিভিন্ন ধরনের বিপজ্জনক ড্রাগস খাওয়ানোর অভিযোগ তুললেন আলোচিত অভিনেত্রী নীলা ইসরাফিল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:৪৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮৯ বার পঠিত


সোমবার (২০ অক্টোবর) বিকালে এমন অভিযোগ তুলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

নীলা ইসরাফিল তার পোস্টে বলেন, আমার কাছে যে তথ্যগুলো এসেছে, তা একজন মা হিসেবে আমার হৃদয়কে চূর্ণ করে দিচ্ছে। আমি সম্পূর্ণ অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। আমি জানি না আমার ছোট ছোট দুটি কন্যা সন্তান যাদের বয়স মাত্র ৬ বছর এবং ৪ বছর এখন কোথায় আছে, তারা বেঁচে আছে কিনা, আর যদি বেঁচেও থাকে, তারা আর কতদিন টিকে থাকবে এই নিষ্ঠুর নির্যাতনের মধ্যে।

তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আমার এই সন্তানদেরকে জোরপূর্বক আটকে রেখে বিভিন্ন ধরনের বিপজ্জনক ড্রাগস খাওয়ানো হচ্ছে। এই নৃশংস কাজের সঙ্গে সরাসরি জড়িত হাসান আরিফের কুপুত্র মোয়াজ আরিফ এবং তার বর্তমান স্ত্রী প্রীতি আরিফ। এরা শুধু আমার সন্তানদের শারীরিকভাবে নির্যাতন করছে না, বরং মানসিকভাবে ভয়াবহভাবে ধ্বংস করে দিচ্ছে।


‘আমি নিজে একজন মা হয়েও আমার নিজের সন্তানদের কাছে যেতে পারছি না, তাদের সুরক্ষিত রাখতে পারছি না এটা কল্পনার অতীত এক যন্ত্রণা।’

অভিনেত্রী বলেন, আরও ভয়াবহ বিষয় হলো, মোয়াজ আরিফকে এই কাজ করতে সরাসরি উৎসাহ ও সাহস দিচ্ছে (ন্যাশনাল সিটিজেন পার্টি)। একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কেউ যদি শিশুদের জীবনের সঙ্গে এমন জঘন্য খেলা খেলতে পারে, তাহলে এটা শুধু আমার ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি একটি রাষ্ট্রীয় ও মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক উদাহরণ। আমি ইতিমধ্যে এই ঘটনার কিছু প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছি, যাতে জনগণ সত্যটা জানতে পারে।