calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / জুলাই সনদ স্বাক্ষরের আগে রণক্ষেত্র সংসদ এলাকা: ভাঙচুর-অগ্নিসংযোগ, ৯০০ অজ্ঞাত আসামি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জুলাই সনদ স্বাক্ষরের আগে রণক্ষেত্র সংসদ এলাকা: ভাঙচুর-অগ্নিসংযোগ, ৯০০ অজ্ঞাত আসামি

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় ৯০০ জনকে আসামি করা হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:২৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৬ বার পঠিত

শনিবার (১৮ অক্টোবর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "দায়ের করা সবগুলো মামলার বাদীই পুলিশ। এর মধ্যে একজন ট্রাফিক সার্জেন্ট একটি মামলার বাদী হয়েছেন, এবং অন্য তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ।"

ঘটনাক্রম ও বিক্ষোভ

জানা যায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। এর আগের দিন বৃহস্পতিবার গভীর রাত থেকেই ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে শতাধিক ব্যক্তি সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন।

সকালে বিক্ষোভকারীরা প্রাচীর টপকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। পুলিশ কর্মকর্তা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা সারারাত ধরে বোঝানোর চেষ্টা করলেও তারা সরতে রাজি হননি।

পরে শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপরই আন্দোলনকারীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং রাস্তায় টায়ার ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পুলিশের পাল্টা ধাওয়ার একপর্যায়ে বৃষ্টির কারণে বিকালের আগে পরিস্থিতি শান্ত হয়।

আন্দোলনকারীদের দাবি

অবস্থানকারীরা এক সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ করছেন বলে জানান। সংঘর্ষ ও উত্তেজনার মধ্যেই অবশেষে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।