calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / শতাধিক আসন চায় মিত্ররা বিএনপির কাছে, কোন দল কয়টি?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

শতাধিক আসন চায় মিত্ররা বিএনপির কাছে, কোন দল কয়টি?

বিএনপিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি চলছে পুরোদমে। আসনভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় শেষ। এদিকে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি। এজন্য আসন ছাড় দেবে দলটি। সব...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৩১৩ বার পঠিত

সূত্র থেকে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জামা দিয়েছে। দু-একদিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান, তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে ১৫টির মতো আসন চাইবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা-৬সহ ১৫টি আসন চাইবেন।

বিএনপির কাছে অর্ধশতাধিক আসন চাইবে গণতন্ত্র মঞ্চ। শনিবার এ নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করেছেন মঞ্চের নেতারা। সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করতে ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আজ তাদের তালিকা প্রস্তুত করার কথা। এদিকে অন্তত ২০ আসন চেয়েছে ১২ দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে ৯টি।প্রাপ্ত তালিকার তথ্য বলছে, নড়াইল-২ থেকে মনোনয়ন চেয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা চাচ্ছেন কিশোরগঞ্জ-২ আসন, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর বগুড়া-১, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী চট্টগ্রাম-১, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম মানিকগঞ্জ-১, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান ঢাকা-১৭, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত বাগেরহাট-১, ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম দিনাজপুর-২ এবং এনডিপির আব্দুল্লাহ আল হারুন ফেনী-৩ আসন থেকে মনোনয়ন চেয়েছেন। এছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর তালিকা রয়েছে বিএনপির হাতে। তবে মিত্রদের অনেকেই কৌশলের অংশ হিসাবে বিষয়টি সামনে আনতে চাচ্ছেন না। কয়েকটি দল তালিকা প্রস্তুত করতে কিছুটা সময় নিতে চায়।

মিত্রদের কত আসন দেওয়া হবে-এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, আলাপ-আলোচনা চলছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য একক প্রার্থীদের প্রথমে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত জানানো হবে। মাঠপর্যায়ে তারা প্রচার-প্রচারণা চালাবেন। আসনগুলোয় অন্য যারা মনোনয়ন প্রত্যাশা করছেন, তারাও সবুজ সংকেত পাওয়া প্রার্থীদের পক্ষে কাজ করবেন। এ সময়ে তাদের কঠোর নজরদারিতে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে তফশিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ডে মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।