calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / নারীরা ‍শুধু নারীদের সামনে নাচতে পারবে জামায়াত ক্ষমতায় গেলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নারীরা ‍শুধু নারীদের সামনে নাচতে পারবে জামায়াত ক্ষমতায় গেলে

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ‍শুধু নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ • সন্ধ্যা ০৭:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭০ বার পঠিত

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কবির আহমেদ বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচবে। নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না। নারীরা নারীদের মাঝে নাচবে কোনো সমস্যা নেই।’

কবির আহমেদ বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে অবশ্যই শরীয়া আইন কায়েম করবে। তখন দেশের যে বিদ্যমান আইন আছে তার প্রয়োজন থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে।’‘যেমন— ধরুন নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরীয়া অনুমোদন করে যে নারী তার যেই পর্দা সেটা সে পালন করবে। পর্দা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব নারীকে বোরকা পড়তে হবে এরকম কোনো বাধ্যবতকতা নেই’-যোগ করেন তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বলেন, ‘ইসলামী শরীয়তের বিধান নারীদের জানানো হবে। তিনি তার ধর্ম, আত্মবিশ্বাস, আকিদা, ঈমান অনুযায়ী যদি তিনি ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করেন বোরকা পরার তবে পরতে পারবেন। কিন্তু না পড়লে তাকে শাস্তিও দেওয়া হবে না। তাকে জোর করে বোরকা পরিয়ে দেওয়া হবে না। অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরকার প্রয়োজন নেই। তাদেরকে বাধ্য করা হবে না বোরকা পড়া ছাড়া ঘর থেকে বের হতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে। যেমন— আমি গাজী টিভিতে টকশোতে যাচ্ছিলাম। যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম পরবর্তীতে লিফটে উঠলাম আমরা তিনজন। ওই গাজী টিভিরেই দুইজন সেখানকার তাদের কর্মকর্তা অথবা কি হবে একজন পুরুষ আরেকজন নারী। উনি বলেই ফেললেন যে ভাইয়েরা তো আমাদেরকে দেখতে পারেন না, যেহেতু আমি নারী। আমি বললাম আমার মেয়েও তো কাজ করে, আমার মেয়েও তো রোগী দেখে প্রতিদিন কাজ করে, চেম্বার করে। সুতরাং আপনি কাজ করছেন এটা অপরাধের কিছু নয়। ইসলাম এটা নিষেধ করে নাই।’