calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / খেলাধুলা / এশিয়া কাপ শুরু ৮ দলের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ শুরু ৮ দলের

পেহেলগাম-কাণ্ডের পর ক্রিকেটযুদ্ধে ভারত-পাকিস্তান প্রথম মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। দুবাইয়ে দুই চিরবৈরী পড়শির দ্বৈরথই এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচ। যে ম্যাচের দিকে তাকিয়ে থাকে গোটা ক্রিকেটবিশ্ব।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০২:৫৩
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ প্রসঙ্গে প্রথমেই পাক-ভারত ম্যাচের কথা উল্লেখ করার কারণ রয়েছে। আট জাতির এ মহাদেশীয় টুর্নামেন্টের এটাই যে সবচেয়ে বড় ম্যাচ। 

বিশ্বের যে কোনো প্রান্তে ভারত-পাকিস্তানের ক্রিকেট মাঠে মুখোমুখি হওয়া মানে, উত্তেজনার পারদ চরমে ওঠা। মরুর বুকে সেই উত্তেজনা রূপ নেয় মহাঝড়ে। মধ্যপ্রাচ্যের জনসংখ্যার এক বিরাট অংশ ভারত-পাকিস্তান থেকে আসা। তিন কাঠির খেলা চুম্বকের মতো টেনে আনে তাদের মাঠে। টুর্নামেন্টের প্রাইজমানি এবার তিন লাখ মার্কিন ডলার, যা গতবারের চেয়ে দেড় গুণ বেশি।

এদিকে এ নিয়ে ১৫তম বার এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই সংস্করণের এটি ১৭তম আসর। ২০১৬ থেকে এ ধারা চলে আসছে। আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। 

আবুধাবিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) শুরু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। এশিয়া কাপে তিনবারের রানার্সআপ বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আবুধাবিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। 

গ্রুপপর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার ফোরে। সেখানেও চার দল পরস্পরের বিরুদ্ধে লড়বে। শীর্ষ দুই দল দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালে খেলবে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গত পরশু রাতে শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে শিরোপা জেতার পর পাকিস্তান অধিনায়ক সালমান আগা হুংকার দিয়েছেন ভারতকে। 

বলেছেন, ‘এশিয়া কাপের জন্য আমরা প্রস্তুত।’ তার হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বোলিং লিজেন্ড ওয়াসিম আকরাম দুদলের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা বজায় রাখুন। সীমা লঙ্ঘন করবেন না।’ 

ভারত-পাকিস্তান শেষবার দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ফেব্রুয়ারিতে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ছয় উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ২০২৩ সালে কলম্বোর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।