calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / বিনোদন / রাজকে ঘিরে পুরোনো গল্পের নতুন মোড়.মিমি-শুভশ্রীর রিল ভাইরাল, !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

রাজকে ঘিরে পুরোনো গল্পের নতুন মোড়.মিমি-শুভশ্রীর রিল ভাইরাল, !

টলিউডে এক সময়ের চর্চিত প্রেমের সমীকরণ এখন পরিণত হয়েছে নতুন বন্ধুত্বের গল্পে। পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী আর বর্তমান স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্প্রতি একসঙ্গে রিল বানিয়ে অনুরাগীদের চমকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:০১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৭৯ বার পঠিত

বলিউডের দীপিকার তুলনা টেনে শুভশ্রীর মিমিকে আদরে ভরিয়ে দেওয়া মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনুরাগীরা তাদের জুটিকে ‘মিশু’ হ্যাশট্যাগ দিয়ে ভরিয়ে তুলছেন।

জানা গেছে, আগের দিন সন্ধ্যায় দুই নায়িকা নিজেদের মধ্যে আলোচনা করে পরিকল্পনা করেছিলেন এই রিলের, পাশাপাশি তারা এখন একটি বিজ্ঞাপনের শুটিংয়েও একসঙ্গে কাজ করছেন। সেই সেট থেকেই বেরিয়েছে বহুল আলোচিত ছবি ও ভিডিও।

রাজ আর মিমির অতীতের সম্পর্ক নিয়ে একসময় বহু জলঘোলা হলেও ২০১৮ সালে রাজ-শুভশ্রীর বিয়ের পর সেই অধ্যায় অনেকটাই অতীতে চলে যায়। যদিও বিয়ের পরপরই দুই অভিনেত্রীর মধ্যে ঠান্ডা সম্পর্ক নিয়ে টলিউডে জোর জল্পনা চলেছিল, দীর্ঘদিন প্রকাশ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকার পর এবারের রিল যেন বরফ গলানোর ইঙ্গিত দিচ্ছে।

শুভশ্রীর মিষ্টি প্রশংসা আর মিমির প্রাণবন্ত প্রতিক্রিয়া বুঝিয়ে দিচ্ছে উৎসবের মৌসুমে শহরে নতুন বন্ধুত্বই আনবে আনন্দের আবহ। অনুরাগীদের মতে এই বন্ধুত্ব শুধু টলিউড নয়, সমগ্র বিনোদন দুনিয়ার জন্যই ইতিবাচক বার্তা বহন করছে।