calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / তথ্য ও প্রযুক্তি / হলিউড তারকাদের চ্যাটবট তৈরির অভিযোগ মেটার বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

হলিউড তারকাদের চ্যাটবট তৈরির অভিযোগ মেটার বিরুদ্ধে

মেটার বিরুদ্ধে অনুমতি ছাড়াই চ্যাটবট তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েছেন হলিউড তারকা টেইলর সুইফট, স্কারলেট জোহানসন, সেলেনা গোমেজ, অ্যানা হ্যাথওয়েসহ বিভিন্ন জনপ্রিয় তারকা। তাদের অনুমতি ছাড়াই নাম ও চেহারা ব্যবহার করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭৮ বার পঠিত

বেশ কিছু দিন ধরে চ্যাটবটের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রায় সব চ্যাটবটই দাবি করে আসছে যে, তারাই আসল অভিনেতা ও শিল্পী। এসব চ্যাটবট থেকে নিয়মিত আবেদনময়ী ইঙ্গিতও আসে। বেশ কিছু এআই দিয়ে তৈরি সেলিব্রিটি কনটেন্টে আপত্তিকর তথ্য দেওয়া হয়েছে। অন্তরঙ্গ ছবির অনুরোধ করলে তারকাদের চ্যাটবট বাথটাবে শোয়া বা অন্তর্বাস পরা ছবি তৈরি করছে। 

এ বিষয়ে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন রয়টার্সকে বলেন, মেটার এআই টুল দিয়ে বিখ্যাত তারকাদের অন্তরঙ্গ ছবি বা অপ্রাপ্তবয়স্ক তারকাদের ছবি তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি তৈরির অনুমতি দিই। মেটার নিয়মানুসারে সরাসরি কোনো তারকার মতো বা ছদ্মবেশী ছবি তৈরি করা নিষিদ্ধ।

নিয়ম না থাকলেও বাস্তবে বিভিন্ন তারকার চ্যাটবট দেখা গেছে। এসব বট থেকে নানা আবেদনময়ী ছবি বা ভিডিও তৈরি করা হয়। অবশ্য তারকাদের নামে চালু করা চ্যাটবটগুলোকে প্যারোডি লেবেল দিয়েছে মেটা। শুধু তা–ই নয়, এরই মধ্যে প্যারোডি ও লেবেলবিহীন প্রায় একডজন চ্যাটবট মুছে ফেলেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা এআই দিয়ে তৈরি চ্যাটবটগুলোর মধ্যে অন্তত তিনটি চ্যাটবট খুঁজে পাওয়া গেছে, যার মধ্যে দুটি টেইলর সুইফটের প্যারোডি চ্যাটবট, যা মেটার একজন কর্মী তৈরি করেছেন।