calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল
home হোম / আন্তর্জাতিক / গরুর মাংসে নিষেধাজ্ঞা ভারতের ব্যাংকে , ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গরুর মাংসে নিষেধাজ্ঞা ভারতের ব্যাংকে , ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের

কেরালার এরনাকুলামে ক্যানারা ব্যাংকের কর্মীরা এক ভিন্নধর্মী প্রতিবাদ করেছেন। নতুন যোগ দেওয়া এক ম্যানেজার ক্যান্টিনে গরুর মাংস পরিবেশন বন্ধের নির্দেশ দেন। এরপর কর্মীরা ক্ষোভ প্রকাশ করে ‘বিফ ফেস্ট’ আয়োজন করেন। ব্যাংক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৯ বার পঠিত

সংগঠনের নেতা এস এস অনিল বলেন, ‘এখানে ছোট্ট একটি ক্যান্টিন আছে, যেখানে নির্দিষ্ট দিনে গরুর মাংস পরিবেশন করা হয়। কিন্তু ম্যানেজার ক্যান্টিনের কর্মীদের বলেছেন, আর গরুর মাংস দেওয়া যাবে না। এই ব্যাংক সংবিধানের নিয়ম মেনে চলে। খাবার ব্যক্তিগত পছন্দের বিষয়। ভারতে প্রত্যেকেরই নিজের খাবার বেছে নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে জোর করছি না গরুর মাংস খেতে। এটি কেবল আমাদের প্রতিবাদের একটি উপায়।’

এ ঘটনায় কেরালার স্বতন্ত্র এমএলএ কে টি জালিল প্রতিবাদকারীদের প্রশংসা করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘উর্ধ্বতন কর্মকর্তাদের ঠিক করার অধিকার নেই মানুষ কী পরবে, কী খাবে, কী ভাববে।’

এর আগে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার গরু বিক্রি নিষিদ্ধ করলে কেরালার বিভিন্ন স্থানে ‘বিফ ফেস্ট’ আয়োজন করে মানুষ প্রতিবাদ জানায়। এবারও সেই একই ধরনের আন্দোলন ফের আলোচনায় এসেছে।