calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / জয়া নতুনরূপে ভক্তদের মাঝে ধরা দিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জয়া নতুনরূপে ভক্তদের মাঝে ধরা দিলেন

বিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমানতালে কাজ করে চলেছেন টালিউডেও। এমনকি বলিউডেও কাজ করছেন তিনি। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:০৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৮৮ বার পঠিত

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে— কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক, কালো হাইহিল, মুক্তার দুল আর ঢেউখেলানো চুলের স্টাইলে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সেই সঙ্গে আঙুলে সাজানো আঙটির সাজ এনেছে রাজকীয় ছোঁয়া। 

এ নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনার ঝড়। এক নেটিজেন লিখেছেন— এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন। আরেক নেটিজেন লিখেছেন— এটা আভিজাত্য আর আত্মবিশ্বাসের প্রতীক। অন্য আরেক নেটিজেন লিখেছেন—বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন।

tag ট্যাগ: #জয়া