calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / আ.লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো ভোট ডাকাতিতে: মির্জা ফখরুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আ.লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো ভোট ডাকাতিতে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে ভোট ডাকাতিতে আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো। দেশের নির্বাচনি ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠোকানো হয়েছে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ • বিকাল ০৩:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২০৫ বার পঠিত

মির্জা ফখরুল বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বাহিনীকে ব্যবহার করে ধ্বংস করে দিল। এটা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আরেকটি পদক্ষেপ।

তিনি বলেন, গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। এ নির্বাচন ঘিরে আইনজীবীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি দেশের অন্য সব নির্বাচনের মতো দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতির নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের যে রাজনৈতিক চরিত্র তার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। 

তিনি বলেন, আইনগতভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হলেও নির্বাচনের নাটক সাজিয়ে একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগেও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনেও একই ধরনের প্রহসনে নির্বাচিত নির্বাচন করা হয়েছে । আমাদের প্রত্যাশা ছিল দেশের সাধারণ মানুষের আইনের আশ্রয় নেওয়ার শেষ ভরসাস্থল বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবীদের সমিতিতে তারা নগ্ন হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। তা সত্ত্বেও একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর হয়নি। এ থেকেই প্রমাণিত হয় রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজ একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। আইনজীবী সমিতির নির্বাচনেও পুলিশ ও বহিরাগতদের ব্যবহার করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয় এটি বড় লজ্জার বিষয়।

আওয়ামী লীগ রাষ্ট্রীয় ব্যবস্থাকে আঘাত করতে চলছে মন্তব্য করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বিচার, আইন, নির্বাহী বিভাগ স্বাধীনতা থাকার কথা। কিন্তু বিচার বিভাগ যখন আক্রান্ত -কলঙ্কিত হয়, যখন কার্যকারিতা বিনষ্ট হয়, তখন রাষ্ট্রের ওপর জনগণের আস্থা কমে যাওয়ার শংকা থাকে।

তিনি বলেন, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, যা শুধু আইনজীবীদের জন্য নয়, জাতির জন্যও কলঙ্কজনক। প্রধান বিচারপতি নিশ্চয়ই বিচার অঙ্গনের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

tag ট্যাগ: #1111