calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / নেইমার আবারও ইনজুরিতে , ব্রাজিল দলে কি আর ফেরা হবে না?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

নেইমার আবারও ইনজুরিতে , ব্রাজিল দলে কি আর ফেরা হবে না?

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র আবারও ইনজুরির ধাক্কায় ছিটকে গেলেন। আসন্ন বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না সেলেসাওরা। শনিবার সান্তোসের অনুশীলনে উরুতে অস্বস্তি অনুভব করেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:১০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৬ বার পঠিত

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই তার ফিটনেস নিয়ে সন্দিহান ছিলেন। নতুন এই ইনজুরি সেই শঙ্কাকে সত্যি করে দিল। ক্লাব সূত্র জানিয়েছে, নেইমার ৩১ আগস্টের মধ্যে আবার ট্রেনিং গ্রাউন্ডে ফিরবেন এবং এক সপ্তাহ পর পুরোপুরি অনুশীলনে যোগ দিতে পারেন। ফলে সেপ্টেম্বরের শুরুতে ক্লাব ম্যাচে খেলার সম্ভাবনা থাকলেও জাতীয় দলের বাছাইপর্বের উইন্ডোয় তাকে পাওয়া যাবে না।

একসময় ব্রাজিলের একমাত্র ভরসা ধরা হতো নেইমারকে। তার পায়ের জাদুতে ভর করেই সেলেসাওরা স্বপ্ন দেখত বিশ্বজয়ের। পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন তিনি। তবে বড় শিরোপা এখনও হাতে ধরা দেয়নি তার। সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি যেভাবে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে, তাতে ভবিষ্যৎ নিয়েও খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। 

আনচেলত্তির অধীনে ব্রাজিল দল এখন নতুন খেলোয়াড়দের নিয়ে পুনর্গঠনের পথে। সেই দলে এখন নেইমারের জায়গা নেই। তার ফিটনেসের যা পরিস্থিতি, তাতে অদূর ভবিষ্যতেও এই দলে তার জায়গা ফিরে পাওয়াটা কঠিনই হবে। 

tag ট্যাগ: #নেইমার