calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / আমরা জানি’‘মাহমুদউল্লাহ কী দিতে পারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আমরা জানি’‘মাহমুদউল্লাহ কী দিতে পারে

ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে স্কোয়াডে নাম নেই এ ক্রিকেটারের। তবে কি অভিজ্ঞ এই অলরাউন্ডারের ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে? এ বিষয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ • বিকাল ০৩:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

তিনি বলেন, আমরা যেটা করতে চাচ্ছি, বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ারের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি কোনো দায়িত্বের জন্য এমন।

বিশ্বকাপের আগে পাইপলাইন মজবুত করতেই রিয়াদের মতো পরীক্ষিত ক্রিকেটারকে দলে বাইরে রেখেছে টিম ম্যানেজমেন্ট- এমন ইঙ্গিত দিলেন হাতুরু। তিনি বলেন, ওই সুযোগটা আমরা নিতে চাই, বিশ্বকাপের আগে ১৫ ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে- এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। 

মাহমুদউল্লাহ এখনো আছেন। নতুন যারা সুযোগ পেয়েছেন, তারা ভালো খেললে রিয়াদের ফেরার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নে হাথুরু বলেন, উত্তর দেওয়ার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাচ্ছেন এটা খুঁজতে আমরা মাহমুদউল্লাহকে নিয়ে কী ভাবছি। মাহমুদউল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি, সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখা। এর মানে এই না যে, কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ, এখনো যথেষ্ট ম্যাচ বাকি আছে।

tag ট্যাগ: #1111