calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / পাকিস্তান বদল নিল ভারতের ম্যাচ বয়কেটের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তান বদল নিল ভারতের ম্যাচ বয়কেটের

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ বয়কট করেছিল ভারত। এর জবাবে পাকিস্তান জানিয়ে দিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (বিশ্ব কিংবদন্তি চ্যাম্পিয়নশিপ)-এ ভবিষ্যতে আর অংশ নেবে না তারা। টুর্নামেন্টে ‘রাজনৈতিক পক্ষপাত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৪৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৫ বার পঠিত

মূল ঘটনাটি ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। আয়োজকরা জানায়, 'ভারতীয় ক্রিকেটারদের আহত মানসিক অবস্থা বিবেচনায় ম্যাচটি বাতিল করা হয়েছে। '

কিন্তু পিসিবির দাবি, ম্যাচ বাতিল ও পয়েন্ট দেওয়ার পদ্ধতি ছিল একপাক্ষিক, পক্ষপাতদুষ্ট এবং খেলার ন্যায্যতার পরিপন্থী।

পিসিবির প্রেস বিবৃতিতে বলা হয়, 'যেসব আয়োজন খেলাধুলার চেতনাকে রাজনীতির স্বার্থে বিকিয়ে দেয়, সেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাঠানো যায় না। খেলাধুলা হওয়া উচিত ভ্রাতৃত্ব, প্রতিযোগিতা ও পারস্পরিক সম্মানের প্রতীক। '

পিসিবি আরও বলে, 'শান্তির নাম করে খেলাকে রাজনীতির হাতিয়ার বানানো হয়েছে। যে ম্যাচ ক্রিকেটীয় কারণে নয় বরং জাতীয়তাবাদী আবেগের চাপে বাতিল হয়, সেটি স্বাধীন ক্রীড়াঙ্গনের জন্য হুমকিস্বরূপ। '

এদিকে, ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্স ৬০ বলে অপরাজিত ১২০ রান করে ম্যাচ শেষ করেন। পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪২৯ রান করে তিনি হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

তবে রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে গিয়েছিল তার বিস্ময়কর ব্যাটিংয়ের আলো।

tag ট্যাগ: #পাকিস্তান