calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলি আগ্রাসনের নিন্দা সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলি আগ্রাসনের নিন্দা সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন,

সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরাইলি আগ্রাসনের নিন্দা সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব, একইসঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত হামলার নিন্দা করেছে দেশটি। মঙ্গলবার এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫ • বিকাল ০৩:৪৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুত্বপূর্ণ সময়ে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং অব্যাহত হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার দাবি করেছে।

এ নিন্দা এমন সময়ে এলো, যখন ইসরাইল দক্ষিণ সিরিয়ার সুয়াইদা প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের দারা অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান সুয়াইদা শহরে একাধিক হামলা চালিয়েছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

ইসরাইলের আর্মি রেডিও জানিয়েছে, সুয়াইদা শহরের ভেতরে একটি সিরিয়ান ট্যাঙ্কে আঘাত হানা হয়েছে এবং দারার ইজরা শহরের উপকণ্ঠে আরও বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সিরিয়ার সামরিক বহর, ট্যাঙ্ক ও রকেট লঞ্চার সিস্টেমে হামলা চালানো হয়েছে, যাতে তাদের গতিবিধি ব্যাহত করা যায়।

এই হামলা আসে ঠিক তখন, যখন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা স্থানীয় দ্রুজ নেতাদের সঙ্গে আলোচনার পর সুয়াইদায় পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই।

যুদ্ধবিরতির অংশ হিসেবে সিরিয়ার সেনাবাহিনী ওই এলাকা থেকে ভারী অস্ত্র সরিয়ে নিচ্ছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে সোমবার সুয়াইদায় সশস্ত্র বেদুইন যোদ্ধা ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে বলে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।