calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে

ইংল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। আর সেই সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী টাইগাররা। টি-টোয়েন্টির এ দলটা বাংলাদেশের সেরা দল, যেখানে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ মার্চ ২০২৩ • সকাল ০৯:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

বাংলাদেশ পেসার হাসান মাহমুদ বলেন, মোমেন্টামটা অবশ্য আমাদের দিকে, তাই আমাদের চেষ্টা থাকবে এটা কন্টিনিউ করার। অধিনায়ক আমাদের ট্রেইনআপ করছে, আমরা সবাই ইয়ং সবকিছু মিলে ভালো চলছে। 

হাসান মাহমুদ বলেন, এই মুহূর্তে আমাদের যে দল রয়েছে আমি মনে করি সেটা সেরা। সবাই মাঠে খুবই এনার্জেটিক, সবাই মাঠে শেষ পর্যন্ত অ্যাফোর্ট দেয়। 

সবাই যার যার দা‌য়িত্ব বু‌ঝে নি‌য়ে‌ছেন। ডেথ ওভার বো‌লিং সামলা‌তে আছেন হাসান মাহমুদ। তরুণ পেসা‌রের টার্গেট ডট বল।

টাইগার পেসার বলেন, একটা বল ডট দিতে পারলে পরবর্তী বলে ফোকাস থাকে। যদি বাউন্ডারি হয়ে যায় তারপরও আমি আমার লেন্থে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে। ওই সময়টাতে ক্যারেক্টারটা শো করতে আমি নিজে পছন্দ করি। 

ফি‌ল্ডিংয়েও নতুন দি‌নের আগমন। পাওয়ার হি‌টিং, বো‌লিং‌য়ের পাশপা‌শি ক্যাচ প্র্যাকটিসে সি‌রিয়াস দেখা গেছে সবাইকে।

মিরপুরে একাদশে আসতে পারে একটা পরিবর্তন। শামীম পাটোয়ারির পরিবর্তে ফিরতে পারেন নুরুল হাসান সোহান।

ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া ইংল্যান্ড বলে দিচ্ছে তাদের অনুশীলনের চিত্র। ঐচ্ছিক অনুশীলনের কথা বললেও মাঠে হাজির ইংলিশদের প্রায় সবাই।

21Shares
facebook sharing button
messenger sharing button
tag ট্যাগ: #1111