calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার

‘ঘুষ’ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) তাদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ • বিকাল ০৪:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮০ বার পঠিত

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান আটক করে খাঁটিহাতা থানা পুলিশের একটি দল। পরে কাভার্ডভ্যানটিতে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ এনে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারের পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে থানার ওসিসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে যুক্ত করা হয়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।