calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / জুলাই ঐক্যের কফিন মিছিল কাল ৫ দফা দাবিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জুলাই ঐক্যের কফিন মিছিল কাল ৫ দফা দাবিতে

জুলাই ঘোষণাপত্র, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির সংস্কারের দাবিতে বুধবার রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ • বিকাল ০৩:৫৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২২ বার পঠিত

গত রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮ সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে ১৫ জুলাই প্রতীকী কফিন মিছিল করার ঘোষণা আসে। পরবর্তীতে জুলাই ঐক্যের সংগঠকদের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার দিন নির্ধারণ করা হয়। 

কফিন মিছিলটি রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে গণ-অভ্যুত্থানের সকল শহিদ ও আহতদের সুস্থতা জন্য দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে। 

কফিন মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।