calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইরানিদের এমন বিজয়ের জন্য গর্ব করা উচিত: পেজেশকিয়ান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানিদের এমন বিজয়ের জন্য গর্ব করা উচিত: পেজেশকিয়ান

১২ দিনের সংঘাতের পর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী গর্বিত হওয়ার যোগ্য। তার ভাষায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫ • দুপুর ১২:০০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৯২ বার পঠিত

তিনি বলেন, ‘দেশে যে মূল্যবান ঐক্য ও সংহতি সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জাতীয় সম্পদ—এর ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক।’

ভবিষ্যতের আশাব্যঞ্জক দিক তুলে ধরে পেজেশকিয়ান বলেন, ‘ইরানি জাতির বিজয়ের পর দেশের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তবে সেই ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের মধ্যে এই ঐক্য অক্ষুণ্ণ রাখার ওপর।’

তিনি দাবি করেন, ‘শত্রুরা ইরানি সশস্ত্র বাহিনীর হাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি ও আঘাত পেয়েছে, তা ইরানের চেয়ে অনেক বেশি।’

পেজেশকিয়ান বলেন, ‘জায়োনিস্ট শত্রুর এই দুঃসাহসী কর্মকাণ্ড তাদের ওপর বিশাল খরচ চাপিয়ে দিয়েছে এবং এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে ইরানি জাতির মহত্ত্ব প্রমাণিত হয়েছে।’

ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘বিজয়ের পর যে গর্ব, তা জনগণের কারণেই এসেছে এবং এই জন্য তাদের নিজেদের নিয়ে গর্বিত হওয়া উচিত।’

বার্তার শেষ অংশে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘ইরান আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহাবস্থানে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সেবায় নিয়োজিত। আঞ্চলিক দেশগুলোর সতর্কতা ও প্রজ্ঞা—এই দুটি গুণই শত্রুদের বিভাজনমূলক চক্রান্ত ব্যর্থ করে দিতে পারবে।’ সূত্র: মেহের নিউজ

tag ট্যাগ: #ইরানিদের