calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / সাবেক ছাত্রদল নেতা অটোচালককে মারধরের পর থুতু চাটালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

সাবেক ছাত্রদল নেতা অটোচালককে মারধরের পর থুতু চাটালেন

মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে চাঁদা দিতে অস্বীকৃতি করায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে আহতসহ তাকে প্রকাশ্যে থুতু ফেলে তা চাটানোর অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার সিএনজিচালক মো. অন্তর মিয়া (৩৩) স্থানীয় একটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫ • সন্ধ্যা ০৭:১৪
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৭৩ বার পঠিত

অভিযুক্ত নবীন যুবদল নেতা পরিচয় দিলেও তার যুবদলের কোনো পদ নেই বলে দাবি করেছেন জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। নবীন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্রমতে, পটপরিবর্তনের পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় পরিবহণের একাংশ (সিএনজি স্ট্যান্ড) নিয়ন্ত্রণ করছেন তিনি। তার নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিবহণ থেকে চাঁদা আদায়, পরিবহণের সিরিয়াল বাণিজ্য এবং পরিবহণ সংগঠনের নামে জিপি আদায়। তার এ কাজের জন্য তিনি গড়ে তুলেছেন শক্তিশালী বাহিনী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সিএনজিচালক অন্তরকে চাপ দিয়ে আসছিল নবীনকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। এরই জের ধরে ১৮ মে তাকে ফোন দিয়ে পরদিন সকাল ১০টার ভেতর চাঁদার টাকা নিয়ে তার ব্যক্তিগত অফিসে আসতে বলেন। পরদিন সময় মতো চাঁদার টাকা নিয়ে উপস্থিত না হওয়াতে তাকে পুনরায় ফোন দিয়ে গালমন্দ করা হয় এবং সিএনজি মালিককে সঙ্গে নিয়ে অফিসে দেখা করতে বলেন। দুপুর দেড়টার সময় সিএনজি মালিকসহ চালক অন্তর নবীনের অফিসে উপস্থিত হন। ঠিক সময়ে অনুপস্থিত এবং চাঁদার টাকা না দেওয়ায় নবীন এবং তার অনুসারীরা চালক অন্তরকে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে থুতু ফেলে চালক অন্তরকে দিয়ে তা চাটান। এরপর পানি দিয়ে গিলে খাওয়ান।

ভুক্তভোগী সিএনজিচালক অন্তর মিয়া বলেন, মাঝে-মধ্যেই আমার কাছে চাঁদার টাকা দাবি করে। আমি নিম্নআয়ের মানুষ, ভাড়ায় গাড়ি চালাই। আমার পক্ষে এত টাকা একসাথে দেওয়া সম্ভব না। ঘটনার দিন আমাকে তার অফিসে ডেকে নিয়ে লোকজনের সামনে হাত বেঁধে রড দিয়ে বেধড়ক পিটুনি দেয়। আড়াই ঘণ্টা পর আমাকে নবীনের অফিস থেকে ছাড়লে আমার মালিক হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি মালিক ওমর ফারুক (৪০) বলেন,  আমার ড্রাইভারকে দুই ঘণ্টা ধরে বেধড়ক মারধর করেছে। তাদের হাত-পা ধরে মাফ চাইছি, বলেছি প্রয়োজনে আর আমি ব্যবসা করব না তাকে ছেড়ে দেন। আমার অনুরোধ উপেক্ষা করে লোহার রড দেয়া বেধড়ক পিটুনিসহ উপস্থিত সবার সামনে অন্যের মুখের থুতু চেটে খাওয়ানো হয়।

  

অভিযোগের বিষয়টি অস্বীকার করে মো. নবীন বলেন, পরিবহণের সিরিয়াল নিয়ে অন্য চালকদের সঙ্গে তার (অন্তর) দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব সমাধানের জন্য তাকে অফিসে ডাকা হয়েছিল মাত্র। অন্যান্য শ্রমিকদের উপস্থিতিতে বিষয়টা মিটমাট হয়েছে। এর বাইরে অন্য কোনো কিছু হয়ে থাকলে তার জন্য তিনি দায়ী নন।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, দল থেকে আমাদের নির্দেশনা দেওয়া আছে- পরিবহণ কিংবা অন্য কোনো জায়গায়ও দলের কোনো নেতাকর্মী যদি অনৈতিক কাজ করে তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার সত্যতা যাচাই করে ওই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, এ ধরনের ঘটনা নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।