calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ভারতের পাকিস্তানে হামলা: নিহত ৭০
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারতের পাকিস্তানে হামলা: নিহত ৭০

পাকিস্তানি ভূখণ্ডে হামলায় ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। তাদের দাবি, নিহত সবাই ‘জঙ্গি’। তারা লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের সদস্য। খবর এনডিটিভির। তবে পাকিস্তানের আইএসপিআর ২৬ জন নিহতের কথা স্বীকার করেছে। সূত্রের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫ • দুপুর ১২:৪২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

ওই সূত্র বলছে, হামলার স্থানগুলো ‘জঙ্গি’দের হাব হিসেবে পরিচিত। সেখানে লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের ঘাঁটি রয়েছে। হামলার ফলে জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ভারত সরকারের সূত্র মতে, জঙ্গি গোষ্ঠীগুলোকে লজিস্টিক সার্পোট দিত পাকিস্তানের সেনাবাহিনী। এমন প্রমাণ ভারতের গোয়েন্দাদের কাছে রয়েছে। এ হামলার লক্ষ্য ছিল, সেনাবাহিনী ও জঙ্গিগোষ্ঠীগুলোর গভীর সম্পর্ক উন্মোচন এবং তা ভেঙে ফেলা।

আরেকটি সূত্র বলছে, ভারত ও পাকিস্তান উভয়কে সংযত থাকার আহ্বান জানাচ্ছে বৈশ্বিক নেতারা। ভারত নিজেদের প্রতিরক্ষায় এ হামলা চালিয়েছে বলে বৈশ্বিক নেতাদের জানানো হয়েছে।

এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হামলায় ২৬ বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘পাকিস্তান ভূখণ্ডের ছয় পৃথক স্থানে আকাশপথে ২৪টি হামলা চালিয়েছে ভারত। ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সি দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া সেখানে ৩৭ জন আহত হয়েছে, যার মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।’

এই সামরিক মুখপাত্র বলেন, মুজাফ্ফারবাদের বিলাল মসজিদে হামলায় তিনজন হতাহত হয়েছে। এর মধ্যে দুজন শিশু রয়েছে। কোটলির আব্বাস মসজিদে হামলায় দুই কিশোর-কিশোরী শহীদ হয়েছে। সেখানে মা ও মেয়ে আহত হয়েছে।’

tag ট্যাগ: #ভারতের