calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / আদনান সামি কেন পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আদনান সামি কেন পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেন

পাকিস্তানের সাবেক মন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন সংগীতশিল্পী আদনান সামি। পহেলগাঁওকাণ্ডের পর কেন্দ্রীয় সরকার ঘোষণা করে— ২৬ এপ্রিলের মধ্যে সব পাকিস্তানিকে দেশ ছাড়তে হবে। এর পরেই সাবেক পাক মন্ত্রী প্রশ্ন তোলেন— আদনান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ • দুপুর ০১:১৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৫৭ বার পঠিত

জন্মগতভাবে পাকিস্তানের মানুষ হলেও আদনান সামি ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি। কিন্তু কেন পাকিস্তানকে ত্যাগ করেছিলেন আদনান, তা জানালেন এ সংগীতশিল্পী। 

২০২২ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান সামি। ভারতকে কেন ভালোবাসেন, তা-ও জানিয়েছিলেন এ সংগীতশিল্পী। আদনান বলেছিলেন, মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে— কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না? 

তিনি বলেন, সত্যিই বলছি— পাকিস্তানের যেসব মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তাদের ওপর আমার কোনো রাগ নেই। আমাকে যারা ভালোবাসেন, তাদের সবাইকে আমি ভালোবাসি।

পাকিস্তান ছেড়ে আসার প্রসঙ্গে এ গায়ক বলেন, আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানবেন— এই সরকার আমার সঙ্গে কী করেছে। পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।

 কিন্তু পাক সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে? সে প্রসঙ্গে আদনান বলেন, এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব— ওরা আমার সঙ্গে কী কী করেছে। তিনি বলেন, অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।

উল্লেখ্য, ২০১৫ সালের জুন মাসে পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন সংগীতশিল্পী আদনান সামি। দীর্ঘ দিন ভারতে ছিলেন তিনি। তাই সহজেই এই দেশের নাগরিকত্ব পেয়েছিলেন। সে বছরই ডিসেম্বরে তিনি এ নাগরিকত্ব পেয়েছিলেন।

tag ট্যাগ: #আদনান সামি