calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মহেশপুর সীমান্তে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মহেশপুর সীমান্তে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওবায়দুল (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে সীমান্তের ৪৮...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ • দুপুর ০২:২৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৮ বার পঠিত

নিহতের স্বজনদের বরাতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন বলেন, ‘‘শনিবার রাতে সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন ওবায়দুলসহ কয়েকজন। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ওবায়দুল মারা যান। পরে ভারতের মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যান। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছেন।’’

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘‘ভারতের ২০০ গজ অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।’’

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘লোকমুখে শুনেছি, সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। বিষয়টি ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ককে মুঠোফোনে জানিয়েছি।’’