calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / ১৮০ বস্তা ওএমএসের চাল ধান ভাঙার মিলে মিলল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

১৮০ বস্তা ওএমএসের চাল ধান ভাঙার মিলে মিলল

দিনাজপুরের হিলির একটি ধান ভাঙার মিল থেকে ১৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত ১০টার দিকে আলীহাট ইউনিয়নের আবুল কালাম মাস্টারের ধান ভাঙার মিল থেকে চালগুলো জব্দ করা হয়।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ • দুপুর ১২:৫৮
history আপডেট: ১ বছর আগে
timer ১ মিনিট পড়ার সময়
visibility ১৫৭ বার পঠিত

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ওএমএসের চাল একটি মিলে মজুদ করা হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মিলের ভেতর হতে ওএমএসের ১৮০ বস্তা চাল পাওয়া যায়। যার ওজন পাঁচ হাজার ৪০০ কেজি। একইসঙ্গে মিল থেকে ওএমএসের ১০৪টি খালি বস্তা পাওয়া যায়।

অমিত রায় বলেন, মজুদকৃত চালের কোনো মালিককে পাওয়া যায়নি। ওএমএসের চাল মজুদ রাখা অবৈধ। চালগুলো জব্দ করে সরকারি গুদামে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।