calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন মাস্টার্সে প্রথম হলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন মাস্টার্সে প্রথম হলেন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান স্নাতকোত্তরে প্রথম হয়েছে। তার অর্জিত সিজিপিএ ৩.৯৭।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ • বিকাল ০৩:১৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯০ বার পঠিত

মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার ফলাফলের বিষয়টি প্রকাশ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের সেশনের ছাত্র। অনার্সে তার সিজিপিএ ৩.৯৩। এককভাবে তিনি প্রথম শ্রেণিতে প্রথম। আর মাস্টার্সের প্রথম সেমিস্টারে সিজিপিএ-৪ এ চার পেয়েও প্রথম হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে তিনি সিজিপিএ পেয়েছেন ৩.৯৭ এবং জিপিএ ৩.৯৪ দেখানো। তার বাড়ি জয়পুরহাট জেলায়। 


ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ! মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময়ে এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা-অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে। তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চাইতে তো কিছুটা আলাদাই।