calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
home হোম / অন্যান্য / যেসব সবজি গরমে আরাম দেবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

যেসব সবজি গরমে আরাম দেবে

গরমের তীব্রতা পাল্লা দিয়ে বাড়ছে। সঙ্গে বাড়ছে অসুস্থতা। হুট করে আসা এই গরমে কারও হজমের সমস্যা হচ্ছে, কেউ ভুগছেন পেটের পীড়ায়। এসব সমস্যা থেকে সহজ উত্তরণ হতে পারে খাদ্য তালিকায় বদল। ভারী ও রেড মিট খাবার পরিহার সবজি খেলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ • বিকাল ০৩:০৩
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩২৪ বার পঠিত

চিকিৎসক ও পুষ্টিবিদরা গরমের মৌসুমি সবজির উপরই ভরসা রাখছেন। গরমে কোন কোন সবজি খেলে থাকবেন ঠান্ডা ও চাঙ্গা—পুষ্টিবিদের পরামর্শে তা জানিয়েছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

ঝিঙে: এই সবজিটি মূলত গরমকালেই পাওয়া যায়। গরমে ঝিঙে দিয়ে ছোট মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। এই সবজিটিতে প্রচুর মাত্রায় ফাইবার ও জলীয় উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে।

শশা: শশা সবসময়ই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর মধ্যে যে সিলিকা নামক উপাদান থাকে তা শরীরকে ডিটক্স করে ত্বক ভালো রাখতে সাহায্য করে।

চালকুমড়া: এই সবজি খানিকটা লাউয়ের মতোই আমাদের শরীরকে শীতল রাখে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে শরীরে জলের ঘটতি মেটায়।

চিচিঙ্গা: সবজিটি গরমকালে মেলে। এটি গরমে তাপজনিত ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে পারে।

ঢ্যাঁড়স: গরমের এই সবজি ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত গরমে শরীরকে শীতল রাখে সঙ্গে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।

tag ট্যাগ: #যেসব সবজি