calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / রোনালদো ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

রোনালদো ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন

ক্রিস্টিয়ানো রোনালদো ঈদ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলছেন। মধ্যপ্রাচ্যে আসার পর থেকে তিনি শুধু লিগের অন্যতম মুখই নন, বরং সৌদি আরবের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫ • রাত ১০:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭৩ বার পঠিত

সৌদি আরবে গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি বাণিজ্যিক দিক থেকেও তিনি সবচেয়ে বড় ক্রীড়াবিদদের একজন।  

সৌদি আরবের বিভিন্ন বিশেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান রোনালদো। ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গেও তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। ঈদ উপলক্ষে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন—  ‘ঈদ মোবারক! এই বিশেষ সময় আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক।’  

মাঠে ৪০ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন রোনালদো। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৩ ম্যাচে ২৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।  

তবে আল-নাসর এবারও সৌদি প্রো লিগ শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে আছে। ২৫ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে।  

আগামী ৪ এপ্রিল আল-নাসর মুখোমুখি হবে আল-হিলালের বিপক্ষে। রিয়াদ ডার্বি এশিয়ান ফুটবলের অন্যতম বড় ম্যাচগুলোর একটি।

tag ট্যাগ: #রোনালদো