calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / প্যারিস হিলটন এবার ধর্ষণের সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

প্যারিস হিলটন এবার ধর্ষণের সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন

১৭ বছর বয়সে কিভাবে ধর্ষণের শিকার হয়েছিলেন, এবার সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন মার্কিনি তারকা প্যারিস হিলটন।এর আগেও একবার একটি সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছিলেন, তবে এবার বর্ণনাসহ আরো একটি ভয়ংকর তথ্য দিয়েছেন তিনি।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:১৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

প্যারিস হিলটন বলেন, তার (ওই ব্যক্তি) বাড়িতে যাওয়ার পর দেখি মদপান চলছে। না করার পরও আমাকে জোর করে খাইয়ে দেওয়া হয়। পরে বুঝেছিলাম পানীয়তে নেশা জাতীয় কিছু মেশানো ছিল। কয়েক ঘণ্টা পর জেগে উঠে বুঝতে পারি, আমি হেনস্তার শিকার হয়েছি।

তিনি জানান, তাকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছিল।শুধু তাই নয়, তার বয়স যখন ২০, তখন গর্ভপাতও করতে হয় তাকে!

তবে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করলেও ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি প্যারিস।

এর আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস হিলটন নিজের জীবনের ঘটে যাওয়া এই ঘটনার কথা জানান।তখন তিনি বলেছিলেন, ১৭ বছর বয়সে উটাহের প্রোভো ক্যানিয়ন বোর্ডিং স্কুলে পড়াকালে তিনি যৌন হেনস্তার শিকার হন। সেই ঘটনা নিয়ে অনেক দিন ট্রমার মধ্যে ছিলেন তিনি।

এদিকে গত মাসেই প্রথমবারের মতো মা হওয়ার খবর জানান প্যারিস।তবে সারোগেসি পদ্ধতিতে পুত্রসন্তানের মা হয়েছেন বলে জানান তিনি।

সারোগেসি পদ্ধতিতে কেন মা হলেন- এর ব্যাখ্যাও দিয়েছেন প্যারিস। জানান, অল্প বয়সে গর্ভপাতের তিক্ত স্মৃতির কারণেই নিজের গর্ভে সন্তান ধারণের সাহস পাননি।এজন্য তিনি সারোগেসি পদ্ধতির আশ্রয় নিয়েছেন।

প্যারিসের ভাষ্য, এটি (গর্ভপাত) এমন একটা বিষয়- যা নিয়ে আমি কথা বলতে চাই না। বয়স যখন মাত্র বিশের কোঠায়, তখন অন্তঃসত্ত্বা হওয়া, গর্ভপাত- এসবের জন্য আমি প্রস্তুত ছিলাম না।

tag ট্যাগ: #1111