calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ট্রাম্প-পুতিনের বহুল কাঙিক্ষত আলোচনা,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ট্রাম্প-পুতিনের বহুল কাঙিক্ষত আলোচনা,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিযেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার (১৮ মার্চ) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫ • বিকাল ০৩:২৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৩ বার পঠিত

এছাড়া যুদ্ধবিরতি আলোচনায় কোন কোন বিষয় ছাড়ের বিষয়টি বিবেচনায় থাকবে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ভূখণ্ড এবং বিদ্যুৎকেন্দ্র ছাড়ের বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, ‘এরইমধ্যে কিছু সম্পদ ভাগাভাগির বিষয়ে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। ’

এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রোববার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যিই ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে। ’

স্টিভ উইটকফ বলেছেন, ‘আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে। আমরা যা কিছু ভাবছি, সে বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি। ’

ট্রাম্পের এই বিশেষ দূত আরও বলেন, এই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের আলোচকেরা রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা করবেন। 

স্টিভ উইটকফের বিশ্বাস, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। তার ভাষায়, ‘(চুক্তির বিষয়ে) কিছু ইতিবাচক অগ্রগতি নিয়ে আমরা আসলেই আশাবাদী।’

সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়ার ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে, সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে।

উইটকফ আরও জানান, বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠকের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তিনি মস্কোর মার্কিন দূতাবাসে ফিরে এসেছেন। সেখান থেকে তিনি পুতিনের সঙ্গে আলোচনার সংক্ষিপ্তসার ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজকে জানিয়েছেন।