calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ২২ গজে দ্বন্দ্ব সাকিবের সঙ্গেনেই- তামিম!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

২২ গজে দ্বন্দ্ব সাকিবের সঙ্গেনেই- তামিম!

সাকিব আল হাসানের সঙ্গে মাঠে ২২ গজে কোনো দ্বন্দ্ব নেই তামিম ইকবালের। তবে মাঠের বাইরের সাকিবের সাথে নেই আগের মতো বন্ধুত্ব। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ • বিকাল ০৩:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

তামিম আরও বলেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। অনেকদিন ধরেই। রেজাল্টও তো দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

সাকিব-তামিমের মধ্যকার সম্পর্ক নিয়ে পাপন ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তারা (সাকিব-তামিম) মাঠ কিংবা ড্রেসিংরুম, কোথাও কথা বলে না। ড্রেসিংরুমের পরিবেশ খুব খারাপ। তবে এটার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে আমি অবস্থার আরও উন্নতি চাই; অন্ততপক্ষে ড্রেসিংরুমে হলেও। বাইরে কে কী করবে, সেটা আমার দেখার বিষয় নয়।’

বাংলাদেশের ড্রেসিংরুমকে অস্বাস্থ্যকর বলে জানান পাপন। তিনি বলেন, ‘এটা স্বাস্থ্যকর নয়। আমি বিষয়টা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এটা (সাকিব-তামিম সম্পর্কের ফাটল) সমাধানের চেষ্টা আমি করেছি। উভয়ের সঙ্গে কথা বলেছি। পরে দেখলাম, এর সমাধান করা এতটা সোজা নয়। এটা আমার পর্যবেক্ষণ।’

সাকিবের বিষয়ে তামিম আরও বলেন,‘দিন শেষে আমরা দেশের জন্য খেলি। আমি বাংলাদেশ দলের অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে মাঠে সাকিবের কাছে আমি সহযোগিতা চাইলে অবশ্যই সহযোগিতা করবে। আর সে টেস্ট অধিনায়ক টেস্টে আমার কাছে কোন সহযোগিতা চাইলে অবশ্যই করবো।

tag ট্যাগ: #111