calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / আরও পেছাবে ছাত্রদের নতুন দল ঘোষণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আরও পেছাবে ছাত্রদের নতুন দল ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দল গঠন নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। আলোচনায় আছে যে, চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে পারে। তবে সংশ্লিষ্টদের সাথে কথা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ২০৩ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে। দলের নাম কী হবে, সে বিষয়ে বেশ কিছু প্রস্তাব তাঁরা পেয়েছেন। তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। দলের প্রতীক কী হবে, সেটি নিয়েও আলোচনা হচ্ছে। এ ছাড়া সদস্য সচিব হিসাবে যাদের নাম আলোচনা রয়েছে তারা হলেন, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। তবে অনেকে আবার এই চারজনের বাইরেও আরও কারো কারো নাম বলছেন। তাই সদস্য সচিব পদ নিয়ে তাদের মধ্যে অনেকটা জটিলতা তৈরী হয়েছে। যদিও শীর্ষ নেতারা বলছেন আলোচনার মাধ্যমে এ বিষয়টির দ্রæত সমাধানে তারা পৌঁছতে পারবেন। তবে একটি বিশেষ সূত্রে জানা গেছে, যদি সদস্য সচিব পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে না পারে তাহলে দলের কমিটি অন্য ফরমেটে গঠন করা হতে পারে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের পতন হয়। অভ্যুত্থানের নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা প্রথম কমিটি করে গত বছরের ৮ নভেম্বর। এর পর থেকে ১ ফেব্রæয়ারি পর্যন্ত ২৫৭টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। সব মিলিয়ে সারা দেশে তাদের প্রতিনিধির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম কমিটি করে গত ২ নভেম্বর। এর পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৩০টি জেলা, ৫টি মহানগর, ৮টি থানা, ২টি বিশ্ববিদ্যালয়, ৩টি কলেজ ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত বিভিন্ন কমিটিতে তাদের সদস্য রয়েছে প্রায় সাড়ে আট হাজার।

 

শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে কিছুদিন ধরে মিডিয়াতে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে সর্বশেষ ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন বলেন, ছাত্ররা দল গঠন করতে যাচ্ছে এবং এটা দরকার। কারণ ছাত্ররা জীবন দিয়ে যে অর্জন করেছে তা রক্ষা করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর মানুষের মাঝে নানা ক্ষেত্রে আশা জেগেছে। প্রত্যাশা তৈরি হয়েছে পরিবর্তনের। রাজনীতিতে পরিবর্তন আসবে। অর্থনীতি সাবলীল হবে। সমাজ জীবন পরিবর্তন হবে। রাষ্ট্রীয় ও সরকারি সেবা ব্যবস্থা গণমুখী হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর এ বিষয়টি রাজনৈতিক অঙ্গণে ভিন্নমাত্রা লাভ করে। প্রধান উপদেষ্টার এ বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অলমগীর বলেন, সরকারে থেকে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে তা মেনে নেবে না। এক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের প্রয়োজন পড়বে। মহাসচিবের এ বক্তব্যের কড়া সমালোচনা করেন ছাত্র প্রতিনিধি হিসাবে সরকারে থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি মহাসচিবের এ বক্তব্যে ১/১১ আসার সুর রয়েছে। এরপর থেকে এ বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গণে এবং সোস্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে।

 

এবিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর ছাত্ররা ভাগ চায়নি। ’৬৯-এর লড়াই, ’৫২-এর ভাষা আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে, কিন্তু ভাগ চায়নি। এখন সবাই ভাগ চায়। এমপি হতে চায়। এ বিষয়টি সত্যি হতাশাজনক।


একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এসে বিএনপি নেতা এডভোকেট ফজলুর রহমান ছাত্রদের কড়া সমালোচনা করেন। বর্তমানে তারা সারাদেশে নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছেন বলেও তিনি বলেন। তিনি চ্যালেঞ্জ করে বলেন বর্তমানে সমন্বয়ক নামধারী ছাত্ররা নিয়োগবাণিজ্যসহ সরকারের নানান কর্মকান্ডে নাক গলাচ্ছেন। এটা অবশ্যই আপত্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের যে জবাব তারা দিয়েছেন সেটাকে তিনি বেয়াদবি বলেও মন্তব্য করেছেন। এসব নানান আলোচনা-সমালোচনার পরও নতুন দল গঠনের বিষয়টি মানুষের মাঝে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বিপুল আশাবাদী মানুষের জন্য এটা কিছুটা হলেও আশার আলো। কারণ মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন চাইছে।