calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / ফিলিস্তিন বিক্রির জন্য নয়’ ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ, স্লোগান - ‘
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ফিলিস্তিন বিক্রির জন্য নয়’ ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ, স্লোগান - ‘

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে শত শত মানুষ বিক্ষোভ করছিলেন। তারা গাজার জনগণের জোরপূর্বক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:২১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৬ বার পঠিত

বিক্ষোভে অংশ নেওয়া সকিয়া আহমাদ, একজন ইরানি-মার্কিন বিক্ষোভকারী, বলেন, "নেতানিয়াহু আসলে একজন যুদ্ধাপরাধী, যার জায়গা হোয়াইট হাউসে নয়, দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে।" তিনি বলেন, "ওয়াশিংটন ডিসি যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে, কিন্তু নেতানিয়াহু তাদের মধ্যেও সবচেয়ে নৃশংস।"

 

ট্রাম্পের গাজার উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা একে ‘জাতিগত নিধন’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, চীন, রাশিয়া, জর্ডান এবং সউদী আরব এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে।

 

বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মুখমণ্ডলসহ "ওয়ান্টেড" পোস্টার হোয়াইট হাউস সংলগ্ন হোটেলের দেয়ালে প্রজেক্ট করেন। তারা "গণহত্যার জন্য নয়, বাসস্থানের জন্য অর্থ প্রদান করুন" লেখা পোস্টারও বহন করেন। এক নারী আমেরিকার স্বাধীনতার প্রতীক 'স্ট্যাচু অফ লিবার্টি'র পোশাক পরে বিক্ষোভে অংশ নেন, যেখানে তাকে ইসরায়েলি বাহিনীর ভূমিকায় অভিনয় করা বিক্ষোভকারীরা শৃঙ্খলাবদ্ধ করে টেনে নিয়ে যাচ্ছিলেন।

 

প্রতিবাদকারীরা বলছেন, ট্রাম্প যদি সত্যিই আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেন, তবে তাকে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করতে হবে। মানবাধিকার সংগঠন কোড পিংকের সহ-প্রতিষ্ঠাতা মেদিয়া বেঞ্জামিন বলেন, "নেতানিয়াহুর জায়গা হোয়াইট হাউসে নয়, বরং আন্তর্জাতিক অপরাধ আদালতে।" ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আন্দোলন আরও জোরদার হচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র : বিবিসি