calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অপরাধ / গাঁজাপাজেরো গাড়িতে , চালক গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

গাঁজাপাজেরো গাড়িতে , চালক গ্রেফতার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় একটি পাজেরো গাড়ি থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ গাঁজাসহ গাড়িটি জব্দ করে চালক খোকন মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর বাটা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:০৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৬ বার পঠিত

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বাটা গেট এলাকায় একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) ঢাকা থেকে উত্তরে যাওয়ার সময় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া দিলে পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অতঃপর স্থানীয় জনতা গাড়ির চালক খোকনকে আটক করে। সংবাদ পেয়ে পুলিশ এসে গাড়িটি তল্লাশি করে তিন বস্তা গাঁজা উদ্ধার ও চালককে গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরদ্দিন যুগান্তরকে বলেন, পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

tag ট্যাগ: #গাঁজা