calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / খালেদা জিয়া ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

খালেদা জিয়া ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:২১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) লন্ডনের সন্ধ্যায় তারা খালেদা জিয়াকে দেখতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চান। পরে ক্লিনিক থেকে বের হয়ে গণমাধ্যমে সেই খবর জানান আব্বাস দম্পতি।

মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। আওয়ামী সরকারের আমলে তিনি এক পর্যায়ে খুব অসুস্থ হয়ে পড়েন। সে সময় শেখ হাসিনা খুব বাজে ভাষায় খালেদা জিয়া সম্পর্কে কথা বলতেন। তবে তিনি এখন ভালো আছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি আশা করছি, খুব দ্রুতই তিনি পুরোপুরি সেরে উঠবেন।

তিনি বলেন, বিশ্বের সেরা ডাক্তারের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার মানসিক অবস্থা বরাবরই ভালো ছিল, এখনো ভালো আছেন। তিনি অনেক শক্তিশালী আছেন। আমরা তার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা বলিনি। কেবলমাত্র স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। তবে তিনি আমাদের জিজ্ঞেস করেছেন- দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? তা ছাড়া আমরা রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি। কারণ তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছে।

দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পর রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির এই নেতা বলেন, আমার অন্তত প্রতি সপ্তাহে অফিসিয়ালি একদিন তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। নির্দেশনা আমরা ওখান থেকেই পাই। তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাইনি।

আফরোজা আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতি-নাতনিরা কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশের মানুষ কেমন আছেন, এসবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি, তিনি অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, গত শুক্রবার লন্ডনে পৌঁছান মির্জা ও আফরোজা আব্বাস দম্পতি।