calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / গাজার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে’ ‘ইসরাইল , ক্ষোভ মালালার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে’ ‘ইসরাইল , ক্ষোভ মালালার

ইসরাইল গাজার গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:১২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৬ বার পঠিত

রোববার (১২ জানুয়ারি) ইসলামাবাদে ‘মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক এক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন মালালা।  দুদিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের শিক্ষামন্ত্রী অংশ নিয়েছেন।  খবর আরব নিউজের।

সম্মেলনের দ্বিতীয় দিনে তার ভাষণে মালালা বলেন, ‘গাজায় ইসরাইল সমগ্র শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।  তারা সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে এবং ৯০ শতাংশেরও বেশি স্কুল ধ্বংস করেছে। এছাড়া স্কুলভবনে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে।’

মালালা আরও বলেন, ‘আমি ইসরাইলের আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব। ’

তিনি বলেন, ‘ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন এবং ভবিষ্যৎ হারিয়েছে।  একজন ফিলিস্তিনি মেয়ের স্কুলে যদি বোমা হামলা করা হয় এবং তার পরিবারের সদস্যরা নিহত হন তাহলে তার কোনও ভবিষ্যত থাকে না। ‘

মালালা ইউসুফজাই যখন ১৫ বছর বয়সি স্কুলছাত্রী ছিলেন তখন তার শিক্ষা আন্দোলনে ক্ষুব্ধ পাকিস্তানি ‘সন্ত্রাসীরা’ তার ওপর গুলি চালায়।  এ ঘটনার পর তাকে যুক্তরাজ্যে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি সুস্থ হন এবং মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী হন।

২০১২ সালের পর মালালা মাত্র দুবার পাকিস্তানে গেছেন।  এবার নিয়ে তিনি তিনবারের মতো নিজ দেশ সফর করছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস।  এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে।  ইসরাইলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।