calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / আইসিসির’ ‘কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আইসিসির’ ‘কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল

বোর্ডার গাভাস্কার ট্রফিটা ভালো কাটেনি বিরাট কোহলির। ব্যাট হাতে একটা সেঞ্চুরি পেয়েছেন। তবে তার পর থেকে তার রান খরা দলকেও ভুগিয়েছে খুব। কোহলি এ কারণে সমালোচিত হয়েছেন, হচ্ছেন এখনও। ব্যাট হাতে অফ ফর্ম বাদেও তিনি সমালোচনার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ • দুপুর ১২:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫৫ বার পঠিত

কন্সটাসের সঙ্গে কোহলির ঘটনাটা বিবাদে সীমাবদ্ধ ছিল না। তিনি ধাক্কা লাগিয়ে দিয়েছিলেন অজি ওপেনারকে। যার ফলে শাস্তিও পেতে হয়েছে তাকে। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও দিতে হয়েছে তাকে। সঙ্গে একটা ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার খাতায়।
এই শাস্তি ঘোষণার পরই অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ জানিয়েছিলেন, এ শাস্তি কম হয়ে গেছে অনেক। এবার হার্মিসনও সুর মেলালেন তার সঙ্গে। তারও অভিমত, সীমা অতিক্রমের অপরাধে কোহলির নিষিদ্ধ হওয়া উচিত ছিল।
তিনি বলেন, ‘কোহলির নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। সে সেখানে যা করেছে, তাতে তাকে নিষিদ্ধই করা প্রয়োজন ছিল। আপনারা জানেন কোহলি আমার কত পছন্দের খেলোয়াড়। ক্রিকেটের জন্য কত কী করেছে, সেটাও পরিষ্কার। কিন্তু সবকিছুর একটা সীমা আছে, যা অতিক্রম করা যায় না।’
এই সিরিজের পর কোহলির দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। ভারতীয় সাবেকরাও এখন প্রশ্ন তুলছেন, জানাচ্ছেন, কোহলিকে দলে জায়গা ধরে রাখতে এখন পারফর্ম করতে হবে ঘরোয়া ক্রিকেটে। বিসিসিআই শেষমেশ কোহলিকে সে পথে হাঁটার নির্দেশ দেয় কি না, কোহলিও তাতে কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটাই এখন দেখার বিষয়।

tag ট্যাগ: #আইসিসির’