calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / জামিন নিলেন ইমরান খান সশরীরে হাজির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জামিন নিলেন ইমরান খান সশরীরে হাজির

শেষ পর্যন্ত লাহোর হাইকোর্টের নির্দেশ মানলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার বিচারপতি আলি বাখর নাজফির নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:১৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬০ বার পঠিত

লাহোর হাইকোর্ট একটি মামলায় ৩ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জানিনের আবেদন মঞ্জুর করায় আপাতত তার গ্রেফতার হওয়ার আশঙ্কা কাটল। সোমবার বিচারপতি নাজফির বেঞ্চ বেআইনিভাবে দলীয় তহবিলে অনুদান নেয়ার মামলায় ইমরানের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে।

পিটিআইয়ের সমর্থকদের নিয়ে পাকিস্তান নির্বাচন কমিশনের দফতরের সামনে হিংসাত্মক বিক্ষোভ কর্মসূচির অন্য একটি অভিযোগও রয়েছে ইমরানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এ নিয়ে সন্ত্রাস দমন আইনে মামলা এ নিয়ে মামলা রুজু করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। গ্রেফতারি এড়াতে প্রথমে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতে আবেদন জানিয়েছিলেন ইমরান। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় গত বুধবার লাহোর হাইকোর্টে আইনজীবী মারফত আবেদন জানাতে চেয়েছিলেন তিনি।

কিন্তু বিচারপতি তারিক সেলিম শেখ জামিনের আবেদনের শুনানি না করে জানিয় দেন, আবেদন জানাতে হলে ইমরানকে সশীরের হাজির হতেই হবে। এর পর ইমরানের গ্রেফতারি ঠেকাতে সমর্থক ও অনুগামীরা লাহোরের জার্মান পার্ক এলাকায় তার বাড়ি ঘিরে অবস্থান বিক্ষোভ শুরু করে। শনিবার সাবেক পাক জাতীয় ক্রিকেট অধিনায়ক অনুগামীদের সামনে হাজির হয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মানলেও এ মামলাটি নিয়ে সোমবার শুনানি হয়নি আদালতে।

প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বিদেশী রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে গত অক্টোবরে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে ইমরানকে বরখাস্ত করেছিল ওই দেশের নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়েছিল, ইমরান পরবর্তী ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কমিশনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছিল ইমরানের দল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


tag ট্যাগ: #1111