calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / রাজনীতি / জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি শুধু নির্বাচনের : মাসুদ সাঈদী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি শুধু নির্বাচনের : মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছে। দেশে আগে সংস্কার হবে তারপর নির্বাচন। ’ তিনি বলেন, ‘শুধু একটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৫:৫৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩২ বার পঠিত

তিনি বলেন, ‘আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে অনুতপ্ত হয়ে একবারও ক্ষমা চায়নি। এরা নির্লজ্জ দল, এরা পাপিষ্ঠের দল। এদের মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই। সুতরাং এই পাপিষ্ঠ দল বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার রাখে না। ’

এই নেতা বলেন, ‘আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম, গুম, খুন, ফাঁসি ও নির্যাতন শেষে ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন পেয়েছি তা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নের জন্যই এই আত্মত্যাগ। ’ 

তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কল্যাণময় যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন এবং নিজের জীবনকেও উৎসর্গ করেছেন আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। ’

মাসুদ সাঈদী বলেন, ‘দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট ও হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। হাসিনা জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। ’

জুলাই বিপ্লবে নিহত শহীদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ‘এ দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন তাদেরকে দেশের জনগণ ঘৃণাভরে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। ’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ানগর উপজেলা শাখা আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।

tag ট্যাগ: #ছাত্র-জনতা