calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / টাইগারদের হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

টাইগারদের হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে ক্যারিবীয়রা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। ফলে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:২৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

বাংলাদেশের দেওয়া ২৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাহিদ-তানজিমদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা।

৯৯ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৮৬ রানে হোপ বিদায় নিলেও ক্রিজে রীতিমতো ঝড় তুলে জয় সহজ করে দেন রাদারফোর্ড। ব্যক্তিগত ১১৩ রান করে ৪৬.৪ ওভারের সময় দলীয় ২৮৮ রানে বিদায় নেন রাদারফোর্ড। এছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত ৪১ রান।

সৌম্যর বলে নাহিদ রানার হাতে ক্যাচ দিয়ে রাদারফোর্ড আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ জিততে সময় নিয়েছে মাত্র ৬ বল। ফলে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

টাইগারদের পক্ষে তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন ও সৌম্য সরকার একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয়দের পক্ষে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এছাড়া ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।

এই ম্যাচ জয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল সেন্ট কিটসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই ওয়ার্নার পার্কেই সিরিজের দ্বিতীয় ম্যাচ।