calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / আন্তর্জাতিক / ই-কমার্স প্রতিষ্ঠান 'অ্যামাজন' ভারতে শ্রম আইন লঙ্ঘনে অভিযুক্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ই-কমার্স প্রতিষ্ঠান 'অ্যামাজন' ভারতে শ্রম আইন লঙ্ঘনে অভিযুক্ত

বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।সম্প্রতি ভারতীয় আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটির দিল্লির নিকটবর্তী মানেসার এলাকার একটি বৃহৎ গুদামে শ্রমিকদের জন্য অমানবিক কাজের পরিবেশ এবং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ • সকাল ০৮:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৭ বার পঠিত

২০২৪ সালের মে মাসে, মানেসার গুদামে একটি ঘটনার সূত্র ধরে শ্রম পরিদর্শক দল তদন্ত শুরু করে।অভিযোগ ওঠে যে, শ্রমিকদের কাজের সময় জলপান বা শৌচাগার ব্যবহারের জন্য বিরতি নেওয়ায় বাধা দেওয়া হয়েছে।অ্যামাজন এই ঘটনাকে "দুর্ভাগ্যজনক এবং বিচ্ছিন্ন" হিসেবে চিহ্নিত করলেও, এ নিয়ে তদন্তে আরও শ্রম আইন লঙ্ঘনের তথ্য উঠে আসে।

 

 

শ্রমিকদের অভিযোগ, তাদেকে অস্বাভাবিকভাবে কঠিন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হয়।গুদামে কাজের সময় ১০ ঘণ্টা হলেও, এর মধ্যে মাত্র দুটি ৩০ মিনিটের বিরতি দেওয়া হয়। বিশ্রামের জন্য আলাদা কোনো স্থানও নেই।এছাড়া, অ্যামাজনের ADAPT (অ্যাসোসিয়েট ডেভেলপমেন্ট অ্যান্ড পারফরম্যান্স ট্র্যাকার) সিস্টেমের মাধ্যমে কর্মীদের কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়। যদি কেউ তিনটি নেতিবাচক পারফরম্যান্স রিপোর্ট পান, তবে তাদের চাকরি হারানোর ঝুঁকি থাকে।

 

 

অ্যামাজন এ নিয়ে আদালতে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে এবং জানিয়েছে যে, তাদের কর্মপরিবেশ শিল্পের মান বজায় রেখে তৈরি এবং শ্রমিকদের কল্যাণে সবসময় সচেষ্ট। তবে, শ্রমিক সংগঠনগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো অ্যামাজনের এই দাবির বিরোধিতা করেছে। তারা অভিযোগ করেছে যে, প্রতিষ্ঠানটি কর্মীদের প্রতি অমানবিক আচরণ করছে।

 

 

ভারতের মাটিতে অ্যামাজনের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এবং এর প্রেক্ষিতে আদালতের হস্তক্ষেপ, দেশের শ্রমিক সুরক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা নির্দেশ করে। শ্রমিকরা কাজের সম্মানজনক পরিবেশ দাবি করছেন, যা তাদের অধিকার।চলতি বছর ডিসেম্বর এর ১০ তারিখে আদালতের পরবর্তী শুনানির মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তথ্যসূত্র : আল-জাজিরা

tag ট্যাগ: #'অ্যামাজন'