calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ‘দেশের হয়ে খেলার মত মানসিক অবস্থায় নেই সাকিব’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

‘দেশের হয়ে খেলার মত মানসিক অবস্থায় নেই সাকিব’

দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে খেলার মত মানসিক অবস্থা সাকিব আল হাসানের বর্তমানে নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ফারুকের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ওয়েস্ট ইন্ডিজের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ • সকাল ০৭:৫৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১১ বার পঠিত

স্থানীয় একটি হোটেলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট উন্মোচন অনুষ্ঠানে রোববার ফারুক সাংবাদিকদের বলেন, ‘সাকিব সম্পর্কে আমি আসলেই খুব একটা উত্তর দিতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘যখন আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় তখন আমি বিব্রত হই না। আমি চাই সাকিব খেলুক। কিন্তু তার ব্যাপারটা আমাদের হাতে নেই। যে কারণে তিনি আসতে পারবেন না, সেই বিষয়টির সাথে ক্রিকেট বোর্ডের কোন সম্পর্ক নেই। তাই এই উত্তর দেওয়া আমার পক্ষে খুবই কঠিন। আইন প্রয়োগকারী সংস্থা আছে, আদালত আছে, তাদেরই বিষয়টি সমাধান করতে হবে।’

দেশের বাইরে থেকেই পাকিস্তান ও ভারতের মাটিতে সিরিজ খেলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব। সর্বশেষ গত সেপ্টেম্বরে ভারতের মাটিতে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। ঐসময় টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব।

কিন্তু নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি সাকিব। কারণ জুলাইয়ে গণ-আন্দোলন নিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

সাকিবের এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সামর্থ্য আছে বলে মনে করেন ফারুক। ধারণা করা হচ্ছে ঐ টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন সাকিব।

ফারুক বলেন, ‘জাতীয় দলে খেলার সামর্থ্য আছে সাকিবের। সে আমাদের রাডারে আছে। তবে তার সাথে সম্পর্কিত যে সমস্যা আছে সেটি আগে সমাধান করা উচিত।’

তিনি আরও বলেন, ‘বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর জাতীয় দলের হয়ে খেলা এক নয়। জাতীয় দলে একটা নির্দিষ্ট কম্বিনেশন দরকার। এসব বিবেচনা করে আমার মনে হয় সাকিব সম্ভবত এই পর্যায়ে অবদান রাখার মতো মানসিক অবস্থায় নেই। তবে আমরা এই সিদ্ধান্ত তার উপর ছেড়ে দিয়েছি।’

tag ট্যাগ: #সাকিব’