calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / খেলাধুলা / আল নাসরের সহজ জয় রোনালদোর জোড়া গোলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আল নাসরের সহজ জয় রোনালদোর জোড়া গোলে

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরও একবার জ্বলে উঠলেন ঘরের মাঠে। দামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে আল নাসর।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ • সকাল ১০:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৬ বার পঠিত

শুক্রবার ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্‌র। দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো।

ম্যাচের শুরুর দিলেই দলকে এগিয়ে দেন রোনালদো। গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আল নাসরের দর্শকদের। ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আবারও জালের দেখা পান রোনালদো। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।

এর আগে ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ফলে ফেরার আর পথ ছিল না তাদের।

সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের স্বাদ পেল আল নাস্‌র। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।