calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / "বাংলাদেশ জাগ্রত পার্টির" আত্মপ্রকাশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

"বাংলাদেশ জাগ্রত পার্টির" আত্মপ্রকাশ

জুলাই বিপ্লবের রক্তঋণ শোধ করবার অদম্য আগ্রহ, সুস্থধারার রাজনীতি ও সত্যের প্রতি অবিচল-নিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আজ ২৮ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের বড় হলরুমে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ • সন্ধ্যা ০৭:৪৯
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৩৪৪ বার পঠিত

প্রকৌশলী ইকরামুল খানের সভাপতিত্বে ও অনামিকা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়কারী আবুল কালাম আজাদ, ২০১৮ সালের কোটা সংস্কার রিটের পিটিশনার ও সেই সময়ে কোটা সংস্কারের পক্ষে শতাধিক রিপোর্ট করে আলোচিত ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, গণআজাদী লীগের চেয়ারম্যার আতাউর রহমান খান, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের প্রধান উপদেষ্টা ইসরাফিল খান, ঢাবি এলামনাই ্সোসিয়েশনের সদস্য সমাজকর্মী নাসির উদ্দিন মুন্সি ও নারী নেত্রী মনোয়ারা আক্তার মানু প্রমুখ। 

বক্তাগণ বলেন, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, অনুভূতি ও অধিকার আদায়ের সংগ্রাম অর্থ্যাৎ গণ চেতনার ফসলই হচ্ছে বাংলাদেশ জাগ্রত পার্টি। বাংলাদেশ জাগ্রত পার্টি একটি আশা, একটি বিশ্বাস। জনকল্যাণে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করাই যার মূল লক্ষ্য, যা কিনা সাধারণ মানুষের রাজনীতি হিসাবে বিবেচিত হবে। তাই গণমানুষের সামগ্রিক ভাবনার ফসল বাংলাদেশ জাগ্রত পার্টি। 

তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে কেউ করছেন-নির্ভেজাল মিথ্যাচার, আবার কারো ব্যস্ততা আধিপত্য প্রতিষ্ঠায়। রাজনৈতিক নেতাকর্মীদের বক্তব্যে যা উচ্চারিত হয়, তার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নেই বললেই চলে। রাজনৈতিক মঞ্চে আস্থাহীনতা এক প্রকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এ অবস্থায় বাংলাদেশ জাগ্রত পার্টির আত্মপ্রকাশ গণমানুষের মনে এক প্রকারের সঠিক ও সৎ রাজনীতির আবহ এবং কার্যকর গণতন্ত্রের প্রতি উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

পরে কন্ঠভোটে প্রকৌশলী ইকরামুল খান চেয়ারম্যান ও আবুল কালাম আজাদ মহাসচিব নির্বাচিত হন।তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ইসরাফিল খান, নির্বাহী চেয়ারম্যান অশোক কুমার ঘোষ ও প্রেসিডিয়াম সদস্য হিসেবে আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, মানবাধিকারকর্মী আবদুল মান্নান চৌধুরী, ড. আমিন খানের নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।পরে মহাসচিব কমিটির অন্যান্যদের নামের ঘোষণা দেন। ভাইস চেয়ারম্যান হন মনোয়ারা আক্তার মানু, যুগ্ম মহাসচিব মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ খান ও হারুনুর রশীদ, দফতর ও প্রচার সম্পাদক কাজী শামসুল ইসলাম রঞ্জন, ছাত্র বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সি, সদস্য এম এ রহিম খান ও সাংস্কৃতিক উপদেষ্টা হন এইচ এম রাকিব।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।